JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

রাশিয়াতে বৈঠকে ভারত, সাক্ষাতের সম্ভাবনা চিনের সাথেও

রাশিয়াতে বৈঠকে ভারত, সাক্ষাতের সম্ভাবনা চিনের সাথেও

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: এর আগেই রাশিয়ায় কূটনৈতিক সফর করে এসেছেন ভারতের বিদেশ মন্ত্রী এন জয়শংকর। অজিত দোভাল গিয়েছিলেন চিন। এবার কূটনৈতিক সফরে রাশিয়া গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সোমবার তিনি রাশিয়া গিয়েছেন। সেখানে কিরগিজস্তানের বিশকে'তে এসসিও (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 'বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক সময়সূচি ঠিক করা হয়নি। 

বৈঠকে দুই নেতা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।' অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন 'সম্প্রতি মস্কোতে ভারত-রাশিয়া আন্তঃ-সরকারি কমিশনের (IRIGC) অত্যন্ত সফল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের সময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে।'

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরের সময় ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী মোদীর 'শুভেচ্ছা' পৌঁছে দেন। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। জানা যাচ্ছে, এই সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত  এই দুইদেশের মধ্যে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক সময়সূচি ঠিক করা হয়নি।

২০০১ সালে চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার চারটি রাষ্ট্র একটি নিরাপত্তা ফোরাম হিসেবে এসসিও (SCO) প্রতিষ্ঠা করেছিল। গত পঁচিশ বছরে এর আকার ও প্রভাব বৃদ্ধি পেয়েছে। তবে এখনও এর কর্মসূচি অস্পষ্ট। এছাড়াও, আন্তর্জাতিক পরিচিতি বা 'ব্র্যান্ড রিকগনিশন' এখনও সীমিত। এর আগেই প্রধানমন্ত্রী মোদী উজবেকিস্তানে দুদিনের সফর করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 'উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সভ্যতাগত বন্ধন। এবং এটি জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।'

11 Views 0 Likes 0 Comments

Related News

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
দেশ

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে...

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

১৭ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট
Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.