JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ইথানল থেকে সুমিত রায়, একদিনে সুপ্রিম কোর্টে দুই গুরুত্বপূর্ণ শুনানি

ইথানল থেকে সুমিত রায়, একদিনে সুপ্রিম কোর্টে দুই গুরুত্বপূর্ণ শুনানি

কলকাতা, নিউজ ডেস্ক: শীর্ষ আদালতে এক দিনে দুই গুরুত্বপূর্ণ শুনানি। ইথানল মামলায় ফেরত আবেদনকারী, এজেন্সির নিরপেক্ষতা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতির। গ্রাহকের জানার অধিকার থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধারা সোমবার সুপ্রিম কোর্টে দুটি পৃথক মামলায় উঠে এল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ।

একদিকে জ্বালানিতে ইথানলের অনুপাত স্পষ্ট করার দাবিতে দায়ের হওয়া মামলা সরাসরি শুনতে অস্বীকার করে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল শীর্ষ আদালত। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় এজেন্সির গতিপ্রকৃতি ও ভূমিকা নিয়ে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতিরা।

পেট্রোলে ইথানল মেশানোর সঠিক পরিমাণ দেশের সমস্ত পেট্রোল পাম্পে ডিসপ্লে বা লেবেল আকারে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী। তাঁর যুক্তি ছিল, প্যাকেটজাত খাদ্যপণ্যের উপাদানের মতোই গ্রাহক যে জ্বালানি কিনছেন, তাতে ইথানলের শতকরা হার কতটা তা জানার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। সর্বত্র ‘E20’ লেবেল থাকে না বলেও দাবি করেন তিনি। 

তবে বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ আবেদনকারীর সরাসরি সুপ্রিম কোর্টে আসার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আর ভেঙ্কটরামানি জানান, ইথানল নীতি নিয়ে আগের আবেদনগুলি আগেই খারিজ হয়েছে। শেষ পর্যন্ত আবেদনটি গ্রহণ না করে মামলাকারীকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

অন্য একটি মামলায়, তৃণমূল সাংসদের আপ্ত-সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আর্জির শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানিপর্ব চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা ‘লিপস অ্যান্ড বাউন্স’ সংস্থার অ্যাকাউন্টে একটি রাজনৈতিক দলের থেকে প্রায় ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগ তোলেন। 

তখনই বিচারপতি বাগচী মন্তব্য করেন, এই সংস্থার প্রসঙ্গ এজেন্সির পক্ষে যত কম টানা যায়, ততই মঙ্গল। কলকাতা হাইকোর্টে অতীতেও এই তদন্ত ঘিরে একাধিক নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় এজেন্সি কখনও অদ্ভুতভাবে শ্লথ গতিতে চলে, আবার কখনও হঠাৎ অতি-সক্রিয় হয়ে ওঠে। অথচ তদন্ত প্রক্রিয়ায় সব সময় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা কাম্য। 

শুনানিতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ অভিযোগ তোলেন, ১১ দিন ধরে ভিডিওগ্রাফি সহ দীর্ঘ জেরা চললেও মূল অভিযোগ নিয়েই কোনও প্রশ্ন করা হয়নি। যদিও সলিসিটর জেনারেল পালটা দাবি করেন, সব প্রাসঙ্গিক তথ্য ও সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ যথাসময়ে আদালতে জমা দেওয়া হবে।

17 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.