JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসে উঠেছিল নাবালিকা, ৪৭ কিলোমিটারের আতঙ্কের যাত্রা!

নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসে উঠেছিল নাবালিকা, ৪৭ কিলোমিটারের আতঙ্কের যাত্রা!

দিল্লি, নিউজ ডেস্ক: রাতে শহর তখন প্রায় নিস্তব্ধ। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে জনমানবহীন অন্ধকার রাস্তা। সেই অন্ধকারে সামান্য ‌সাহায্যের আশায় একটি চলন্ত বাসকে থামানোর চেষ্টা করে এক কিশোরী। হয়তো ভেবেছিলেন এই বিপদের মধ্যে এই  বাসটি তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাঁকে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করে, যা তিনি হয়তো এক মুহূর্তের জন্য ভেবেও দেখেননি।

ঘটনাটি গত ৪-ঠা  আগস্ট রাতের। সূত্রে খবর, দিল্লির কাশ্মীরগেট এলাকার একটি চলন্ত স্লিপার বাসে উত্তর প্রদেশের ১৬ বছরের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাসের চালককে ও কন্ডাক্টরকে। ঘটনায় অভিযুক্তদের নাম কুলদীপ ও সন্দীপ। দিল্লী পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী উত্তরপ্রদেশের মইনপুরী জেলার একাদশ শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মতবিরোধের পর কাউকে না জানিয়ে তিনি নয়ডার তাঁর এক আত্মীয়র সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। কিন্তু, প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারনে ভুল করে পরিচকে নেমে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই খালি স্লিপার বাসটি দেখতে পান তিনি। এরপর বাসের চালক ও কন্ডাক্টর তাঁকে তুলে নেন এবং জানান যে বাসটি নয়ডা সেক্টর ৬৩ র দিকে যাচ্ছে।

অভিযোগ, বাসটি চলতে শুরু করার পর থেকে পরিস্থিতি বদলে যায়। বাসের কন্ডাক্টরটি কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। পরে চালক ও কন্ডাক্টর দুজনে মিলে তাঁকে ধর্ষণ করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই কিশোরী। এমনকি, বাধা দেওয়ার সময় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানা গিয়েছে। কাশ্মীর গেট টার্মিনালের কাছে রিং রোডে তাঁকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এরপর, কিশোরী কাশ্মীর গেট থানায় যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তিমারপুরের একটি বাসপার্কিং লটথেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয় এবং তাঁদের ব্যবহৃত স্লিপার বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য সেটিকে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে,  বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে একটি ওয়ার্কশপে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মেরামতের পর খালি বাসটি  তিমারপুরের দিকে যাওয়ার সময় ওই কিশোরীর সঙ্গে পরিচকিতে দেখা হয় বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের দাবি, বাসটি প্রায় ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। পর্দাঘেরা স্লিপার বাস হওয়ার কারণে  বাসটির ভিতরে কি ঘটেছিল, তা বাইরের থেকে বোঝার সুযোগ ছিল না। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে দিল্লী পুলিশ।

18 Views 0 Likes 0 Comments

Related News

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
দেশ

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে...

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

১৭ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট
Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.