JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

ভুল অস্ত্রোপচারের অভিযোগে তোলপাড় এনআরএস, তদন্তের দাবি

ভুল অস্ত্রোপচারের অভিযোগে তোলপাড় এনআরএস, তদন্তের দাবি

কলকাতা, নিউজ ডেস্ক: অপারেশন শেষ সাথে চিকিৎসকের কাজও নাকি শেষ। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরও রোগীর দুশ্চিন্তা শেষ হচ্ছিল না। চিকিৎসকেরা দেখেছেন, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং তারপর হয়েছে অস্ত্রপচার। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পরেও যখন তাঁর সমস্যা একই রয়ে গেল, তখন সন্দেহ দানা বাঁধতে থাকে। ফের চিকিৎসকের কাছে যেতে এমন তথ্য সামনে এল, যা কার্যত মাথায় হাত পড়ার মতোই। এরপর গোটা ঘটনায় উঠতে থাকে একের পর এক প্রশ্ন।

ঘটনাটি কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বা এনআরএসএর। অভিযোগটি মূলত ভুল অস্ত্রপচারের বিরুদ্ধে। সূত্রে খবর, বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৪৭ বছরের গোপাল পোড়েল তাঁর পেটে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য এনআরএসএ গিয়েছিলেন। 

সেখানে পরীক্ষায় গলব্লাডারে স্টোন ধরা পড়ে। সেই সমস্যার অস্ত্রোপচারের জন্য মূলত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, অস্ত্রোপচারের পরেও তাঁর পেটে ব্যথা কমেনি। পরে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন গলব্লাডারের পাথর নাকি এখনও রয়েছে। অথচ তাঁর অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগ সামনে আসতে বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে যদি এভাবে ভুল অস্ত্রপ্রচার হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন, এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। বিষয়টি প্রকাশ্যে আনেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ। 

সোশ্যাল মিডিয়ায় রোগীর ছবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ট্যাগ করেন তিনি। এরপর ঘটনাটি নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাস্থ্য দপ্তরের তরফেও রিপোর্ট তলব করা হয়েছে। যদিও এনআরএসএ চিকিৎসা বিভ্রান্তির অভিযোগ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খারিজ করে দেন।

এরইমধ্যে, গোপাল বাবুর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলা হয় এবং হাসপাতালের চিকিৎসার যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গোপাল বাবুর দাবি, তাঁর আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিকিৎসার জন্য তাঁকে আর্থিকভাবে সাহায্য করবেন বলে জানান। তবে, অভিযোগের সত্যতা শেষপর্যন্ত কি দাঁড়ায়, সেটাই এখন দেখার। সত্যিই কি অস্ত্রপ্রচারে ভুল হয়েছিল, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা স্পষ্ট হবে তদন্তের পরেই।

68 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.