JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৬ পিএম
Breaking
InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা... InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা...

ফেসবুক পোস্টে নিজের শিকড়ের কথা তুলে ধরলেন তসলিমা

ফেসবুক পোস্টে নিজের শিকড়ের কথা তুলে  ধরলেন তসলিমা

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: ‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক ও সামাজিক আলোচনা তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। শনিবার একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি নির্দ্বিধায় ‘বন্দে মাতরম’ বলেন। তবে তাঁর কাছে এই উচ্চারণ কোনও ধর্মীয় পরিচয়ের প্রকাশ নয়, বরং ইতিহাস, শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি।

তসলিমা লিখেছেন, ‘বন্দে মাতরম’ বলার সময় তিনি কোনও ধর্মীয় পরিচয় ঘোষণা করেন না। তাঁর বক্তব্য, এই উচ্চারণের মাধ্যমে তিনি নিজের ইতিহাস ও সাংস্কৃতিক শিকড়কে স্বীকার করেন। দেশভাগের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর লেখায়। তিনি জানান, ১৯৪৭ সালে সীমান্তরেখা ভূগোলকে ভাগ করলেও ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও স্মৃতিকে কাঁটাতারের মাধ্যমে ভাগ করা সম্ভব হয়নি।

বাংলা ও বৃহত্তর ভারতীয় সভ্যতার সম্পর্ক নিয়েও নিজের মত জানিয়েছেন তসলিমা। তাঁর মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে আদানপ্রদানের মধ্য দিয়েই বাংলা নিজের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। একইসঙ্গে বাংলা ভারতীয় সভ্যতা থেকেও যেমন গ্রহণ করেছে, তেমনই সাহিত্য, সংগীত, চিন্তা, সংস্কার ও বিদ্রোহের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

তসলিমার বক্তব্যে উঠে এসেছে ‘অখণ্ড ভারতমাতা’ প্রসঙ্গও। তিনি স্পষ্ট করেছেন, এই ধারণার মাধ্যমে কোনও রাজনৈতিক অখণ্ড ভারতের দাবি করছেন না। বরং দেশভাগের আগের সেই সাংস্কৃতিক ভারতবর্ষকে তিনি স্মরণ করেন, যার ইতিহাসের সঙ্গে তাঁর পূর্বপুরুষ এবং বাংলার ভাষা ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে।

সম্প্রতি দীর্ঘ সময় পর কলকাতায় এসেছিলেন তসলিমা নাসরিন। তাঁর সফর ঘিরে নতুন করে আলোচনাও তৈরি হয়। রবীন্দ্রসদনে তাঁকে নাগরিক সম্মান দেওয়া হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেন।

‘বন্দে মাতরম’ নিয়ে তসলিমার সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। একইসঙ্গে নিজের বক্তব্যে তিনি জাতীয়তাবাদের সঙ্গে বহুত্ববাদ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্বও তুলে ধরেছেন।

45 Views 0 Likes 0 Comments

Related News

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক
মহানগর

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক

অভুক্ত বাবার পাশে কাঁদতে থাকা শিশুকে দেখে এগিয়ে এলেন এক সহৃদয় নাগরিক, পাশে দাঁড়াল RPF-ও। খাবার ও কম্বল দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ফের মনে করিয়ে দিল—“মানুষ মানুষের জন্য।”

০৭ অক্টো ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কাজ
মহানগর

West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কা...

কলকাতা: চিকিৎসা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সুবিচারের আশায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন একের পর এক মানুষ। কিন্তু অভিযোগ জানিয়ে দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না মেলায় প্রশ্ন উঠছে, রাজ্য মেডিক্যাল কাউন...

০৭ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র
মহানগর

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থে...

কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮...

০৭ অক্টো ২০২৬, ১২:৩০ পিএম · 4 মিনিট
RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
মহানগর

RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

এসএসকেএমের এমএস পড়ুয়াদের তালিকা থেকে অভিক দে-র নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

০৭ অক্টো ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.