JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নাম জড়াল জঙ্গি সংগঠনের

অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নাম জড়াল জঙ্গি সংগঠনের

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: মাত্র চার সেকেন্ডের একটি ভিডিয়ো। আর তাতেই সরগরম হয়ে উঠেছে পাকিস্তান। এই ভিডিয়োর সাথে জুড়ে আছে ২০০৮ সালের ২৬/১১-য় মুম্বাইয়ে সংঘটিত সন্ত্রাসী হামলা। ওই হামলায় সমুদ্রপথে ১০ জন সন্ত্রাসী এদেশে প্রবেশ করেছিল।  শহরজুড়ে চলেছিল আক্রমণ। তিনদিনের ওই হামলায় ১৬৬ জন মারা যান। আহত হন আরও অনেকে। 

এই হামলায় মূল নাম উঠে আসে জাকি-উর-রেহমান লকভি'র। কিন্তু ভিডিয়োর ঘটনাটা কী? আর জাকি-উর-রেহমান লকভি প্রসঙ্গ এল কেন? প্রসঙ্গত উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নথিপত্র থেকে জানা গেছে, তিনি লস্কর-ই তৈবা'র অপারেশনাল প্রধান ও সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লকভি বেশ কিছু সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত ছিলেন।

সূত্র: https://x.com/NewsAlgebraIND/status/2094329757282222331

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানে এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হাফিজ জুলফিকার নিহত হয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি তাঁকে সন্ত্রাসী সংগঠন 'জইশ-এ-মহম্মদ'-র রিক্রুটার হিসেবে পরিচয় দিয়েছে। তবে হাফিজ জুলফিকারের আরেকটি পরিচয়, ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী জাকি-উর-রেহমান লাখভির আত্মীয়। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে,এক ব্যক্তি পেছন থেকে হাফিজের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তি হাফিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই  লুটিয়ে পড়ে হাফিজ। হামলাকারী পালিয়ে যায়। তবে, ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা এবং নিহত ব্যক্তির পরিচয় JAZZBAAT 24 BANGLA সংক্রান্ত কোনও খোঁজ করেনি।

ভারতের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডেও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লেখেন 'লুকানোর কোনো জায়গা নেই, মৃত্যু-ই শ্রেয়।' এই বার্তার মাধ্যমে তিনি পরোক্ষে সন্ত্রাসবাদের সাথে জড়িত ব্যক্তিদের ইঙ্গিত করেছেন। এমনটাই ভাবা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে নেটাগরিকদের দাবি, জুলফিকার জইশ-এ-মহম্মদের নিয়োগকারী এবং লকভির আত্মীয়। আবার অন্যদিকে  ঘটনাটিকে পাকিস্তানে 'অজ্ঞাত বন্দুকধারীর আরেকটি হামলা' বলে জানানো  হয়েছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
বিদেশ

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ।

১৬ অক্টো ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়ুয়ার
বিদেশ

Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়...

নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে প্রাণ গেল ২৯ জনের। মৃতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধান...

১৫ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.