JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৫ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

১২ বছর পর ফের পাকিস্তানের মাটিতে মোদী? ভারত-পাক কূটনীতিতে নতুন সমীকরণের জল্পনা

১২ বছর পর ফের পাকিস্তানের মাটিতে মোদী? ভারত-পাক কূটনীতিতে নতুন সমীকরণের জল্পনা

নিউজ ডেস্ক: কূটনীতির মঞ্চে কখনও কখনও একটি আমন্ত্রণই পরিস্থিতি বদলের ইঙ্গিত দিতে পারে। সেই আমন্ত্রণ গ্রহণ করা বা না করা, দুই ক্ষেত্রেই লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্ক যখন দীর্ঘদিন ধরে টানাপোড়নের মধ্যে থাকে, তখন কোনও রাষ্ট্রনেতার সীমান্তের বাইরে পা পড়ার আগেই শুরু হয়ে যায় কূটনৈতিক হিসাব নিকাশ। এবারও ফের তেমনই একটি আমন্ত্রণকে ঘিরে দিল্লি থেকে ইসলামাবাদ, দুই রাজধানীতেই  শুরু হয়েছে নজরদারি।

সূত্রে খবর, ২০২৭ সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO -এর শীর্ষ সম্মেলন আয়োজিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আর সেই সম্মেলনে যোগদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ১২ বছর পর প্রধানমন্ত্রী কি ফের পাকিস্তানের মাটিতে পা রাখবেন?

বিশকেকে SCO সম্মেলন শেষ হওয়ার পরই পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আগামী বছর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বার্ষিক সম্মেলন আয়োজন করবে ইসলামাবাদ। সেই কারণেই এবার সদস্য রাষ্ট্রগুলির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে, আমন্ত্রণ পাওয়া মানেই যে মোদীর ইসলামাবাদের সফর নিশ্চিত, তা নয়। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখনও অত্যন্ত স্পর্শকাতর। সূত্রের খবর, পরিস্থিতি বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়া দিল্লি। যদিও এর আগে ২০২৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত SCO সম্মেলনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যাননি। 

তার পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। প্রধানমন্ত্রী পদে যোগদানের পর মোদি মাত্র একবার পাকিস্থানে গিয়েছিলেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে আফগানিস্তান সফর শেষে ফেরার পথে আচমকায় লাহোরে তিনি নেমেছিলেন। সেই সফর ছিল অপ্রত্যাশিত ও তাৎপর্যপূর্ণ।

বিশকেকের সাম্প্রতিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বক্তব্য রাখেন কোনও দেশ যেন সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার না করতে পারে। পাল্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী জলবন্টন কে রাজনৈতিক ও কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করার কথা বলেন।

তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ২০২৭ সালে মোদির বিমান ইসলামাবাদের মাটিতে নামবে কি না। সেইজন্য ইসলামাবাদের এই আমন্ত্রণ আপাতত শুধু আমন্ত্রণ। তবে, ১২ বছর পরে মোদির পাকিস্তান সফরের সম্ভাবনার দরজা সামান্য হলেও খুলছে কি না, তা নিয়ে আপাতত নজর রাজনৈতিক মহলের।

47 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
দেশ

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা কর...

১৮ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.