JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:৩০ এএম
Breaking
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

দেশের হয়ে ৪ সোনা, তবু মেলেনি চাকরি, ক্যাব চালিয়েই সংসার অমরদীপের

দেশের হয়ে ৪ সোনা, তবু মেলেনি চাকরি, ক্যাব চালিয়েই সংসার অমরদীপের

কলকাতা, নিউজ ডেস্ক: ব্যস্ত শহর রাঁচি। প্রতিনিয়ত ছুটে চলেছে হাজার, হাজার মানুষ। ব্যস্ততা ভরা এই শহরে দেখা যায় এক ব্যতিক্রমী যুবককে। রাঁচির আরগোড়া মোড়ে প্রতিদিন সবজির পসরা সাজিয়ে বসেন এক যুবক। কখনও আবার স্টিয়ারিং হাতে ক্যাব চালিয়ে যাত্রীদের পৌঁছে দেন নিজেদের গন্তব্যে। খুব সাধারণভাবে নিজের জীবন কাটান তিনি। কিন্তু এই সাধারন সাদামাটা জীবনের পেছনেই লুকিয়ে রয়েছে এক গৌরবময় ইতিহাস। রয়েছে দেশের হয়ে লড়াই করার অদম্য জেদ। আর এত সফলতার মাঝে এক হতাশার গল্প।

ঝাড়খণ্ডের ২৯ বছরের থ্রো-বল খেলোয়াড় অমরদীপ।  আন্তর্জাতিক স্তরে দেশের জন্য চারটি সোনার পদক  জিতেছেন তিনি।‌ দেশের জন্য কিছু করে দেখানোর জেদ রয়েছে তাঁর মধ্যে। কিন্তু এখনও তাঁর ভাগ্যে জোটেনি সরকারি চাকরি। সংসারের খরচ চালাতে এবং পরিবারের প্রয়োজন মেটাতে তাই খেলাধুলার মাঠ ছেড়ে তাঁকে কখনও সবজি বিক্রি করতে হচ্ছে, কখনও আবার ক্যাব চালিয়ে রোজগার করতে হচ্ছে।

অমরদীপের দাবি, ২০১৬ সাল থেকে তিনি প্রাপ্য অর্থের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ২০২০ সাল থেকে সরকারি চাকরির আশায় বিভিন্ন স্তরে আবেদন এবং চেষ্টা করছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এখনও অধরাই রয়ে গিয়েছে সেই চাকরির স্বপ্ন।

এই পথ কোনওভাবেই সহজ ছিল না অমরদীপের কাছে। আর্থিক প্রতিকূলতা বরাবরই বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর জীবনে। বিদেশে খেলতে যাওয়ার খরচ জোগাড় করতে একাধিকবার তাঁকে ঋণের বোঝা কাঁধে নিতে হয়েছে। এমনকি মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে তাঁকে প্রায় ৬৫ হাজার টাকা ঋণ করতে হয়েছিল বলেও জানা গিয়েছে। আর সেই ঋণ মেটাতে মেটাতেই রীতিমতো কাহিল হয়ে পড়েছেন তিনি। ‌

একদিন যে হাত দেশের জন্য সোনার পদক তুলে ধরেছিল, আজ সেই হাতেই সবজির ওজন মাপার দাঁড়িপাল্লা। গলায় চারটি সোনার পদকের থাকলেও জীবনযুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন অমরদীপ। তবুও নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি তিনি। ‌ আজও তিনি আশার আলো দেখছেন দেশের জন্য কিছু করা।

দেশের জন্য একের পর এক সম্মান এনে দিয়েছেন অমরদীপ কিন্তু আজ তিনি নিজেই ব্রাত্য। না মিলেছে সরকারি চাকরি না মিলেছে স্বীকৃতি। কিন্তু দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখতে ভুলে যাননি তিনি। এত প্রতিকূলতার মধ্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামীদিনে তার জন্য সরকার কোনও উদ্যোগ নেয় কিনা সেটাই দেখার।

59 Views 0 Likes 0 Comments

Related News

অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো
দেশ

অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো

অন্ধ্রপ্রদেশ, নিউজ ডেস্ক: মধ্যরাতে ভারত স্বাধীন হয়েছিল। আর সেই মধ্যরাতেই আবার ভারত রাখতে চলেছে নতুন পদক্ষেপ। আর, এবারকার বিষয় হলো মহাকাশ বিজ্ঞান। ৪ঠা সেপ্টেম্বর রাত ২টা ৫৫, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। উৎক্ষেপণ করা হবে ...

০৩ সেপ্টে ২০২৬, ১১:৫৮ পিএম · 2 মিনিট
পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট
দেশ

পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট

পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের বিপুল সম্পদের তথ্য প্রকাশ করেছে মন্দির প্রশাসন। জানা গিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত মন্দিরের ফিক্সড ডিপজিটে জমা রয়েছে ১,৮১১.১০ কোটি টাকা।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সাহায্য করতে প্রস্তুত ভারত: জয়শঙ্কর
দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সাহায্য করতে প্রস্তুত ভারত: জয়শঙ্কর

বিদেশসচিব বিক্রম মিশ্রিও জানিয়েছিলেন, মোদি পুতিনকে স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য যা কিছু সম্ভব এবং প্রয়োজনীয়, ভারত তা করতে প্রস্তুত। শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে ভারতের অবস্থান, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

০৩ সেপ্টে ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট
SIR- র তালিকায় নাম বাদ পঞ্জাব-সাংসদের, চাপে বিজেপি শিবির
দেশ

SIR- র তালিকায় নাম বাদ পঞ্জাব-সাংসদের, চাপে বিজেপি শিবির

রাজনৈতিক মহলে জল্পনা ওঠে, আসন্ন 'পঞ্জাব বিধানসভা নির্বাচন'র সময় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন রাঘব চাড্ডা। এই সময়েই বিনা মেঘে বাজ!পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাঘব চাড্ডার নাম।

০৩ সেপ্টে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.