JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:৩০ এএম
Breaking
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

হার-চোটের কাটাছেঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বৃহস্পতিবার বড় বৈঠকে তলব ত্রয়ীকে

হার-চোটের কাটাছেঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বৃহস্পতিবার বড় বৈঠকে তলব ত্রয়ীকে

স্পোর্টস ডেস্ক: আগামী ১৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভা। সেখানে উপস্থিত থাকবেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তার আগেই বৃহস্পতিবার মুম্বইয়ে বসছে একটি ‘পর্যালোচনা বৈঠক’। যেখানে জবাব চাওয়া হতে পারে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর, নির্বাচক প্রধান অজিত আগরকার এবং বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে। সাম্প্রতিক সময়ে একের পর এক সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ায় এ বার ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যদিও এই বৈঠক হওয়ার কথা ছিল ইংল্যান্ড সফরের পরেই। তবে জিম্বাবুয়ে সফর এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের কারণে তা পিছিয়ে যায়। এ বার শেষ পর্যন্ত ৩ সেপ্টেম্বর সেই বৈঠক হতে চলেছে। যেখানে আলোচনায় উঠে আসতে পারে ভারতের সাম্প্রতিক ফলাফল। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটি টি-টোয়েন্টি সিরিজে হার। 

আর তার ঠিক পরেই ইংরেজদের কাছে ওয়ানডে সিরিজে পরাজয়। সব মিলিয়ে দলের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ভারত। তবু সামগ্রিক পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন বোর্ড।

কোন জায়গায় ভুল হয়েছে? কোথায় উন্নতির প্রয়োজন, এবং আগামী দিনের গুরুত্বপূর্ণ সিরিজগুলির আগে কী ভাবে দলকে তৈরি করা হবে? মূলতঃ এ সব নিয়ে আলোচনা করতেই তলব করা হয়েছে গম্ভীর-আগরকারকে। পাশাপাশি চোট-আঘাত এবং ক্রিকেটারদের ফিটনেসও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। 

বিশেষ করে উদ্বেগ রয়েছে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে। এ বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেওয়া হার্দিক আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপের পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু তাঁর সাম্প্রতিক চোট ৫০ ওভারের ফরম্যাটে তাঁকে  দিয়ে কতটা বোলিং করানো সম্ভব হবে, সে বিষয়ে সংশয় তৈরি করেছে।

অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাতেও চোট-সমস্যার প্রভাব স্পষ্ট। হার্দিককে রাখাই হয়নি দলে। এ ছাড়া জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার নাম থাকলেও তাঁদের মাঠে নামা নির্ভর করছে সেই সময় তাঁরা কতটা ফিট থাকবেন তার ওপর। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে এতটাই সঙ্গীন যে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সেই কারণেই সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও খোলাখুলি কথা বলতে চাইছে বিসিসিআই।

সামনের ব্যস্ত ক্রিকেটসূচিও এই বৈঠকের বড় বিষয় হতে চলেছে। আসন্ন নিউজিল্যান্ড সফর, ঘরের মাঠে বর্ডার-গাভাস্কর ট্রফি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। মূলতঃ এই তিন গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা মাথায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চাইছে বোর্ড। 

পাশাপাশি ক্রিকেটারদের চোটের প্রবণতা কমানো, ফিটনেস ব্যবস্থার উন্নতি এবং দলের ভারসাম্য নিয়েও আলোচনা হতে পারে। এ দিকে এর পরই মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হওয়ার কথা আইপিএল গভর্নিং কাউন্সিলের দু’জন প্রতিনিধির। সেই সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন ক্রিকেট প্রশাসক ও সব রাজ্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা।

11 Views 0 Likes 0 Comments

Related News

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের
ময়দান

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে নিয়েও
ময়দান

ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে ন...

স্পোর্টস ডেস্ক: দু’জনের সম্পর্ক যে ক্রিকেটের বাইরেও বেশ গভীর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক। অন্যজন তাঁরই উত্তরসূরি হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার সেই মহেন্দ্র সিং ধোনি ও ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৪৫ এএম · 2 মিনিট
ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার
ময়দান

ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পরিচয়টাই যেন তাঁর কাছে সবচেয়ে বড়। সেই পরিচয় নিয়েই এবার বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন অনয়া বাঙ্গারের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেল...

০৩ সেপ্টে ২০২৬, ১০:২৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.