JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৯ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

ট্রান্সফার উইন্ডোতে ঝড় তুলে চেলসির ‘নীল’ এনজো এ বার 'আকাশি'

ট্রান্সফার উইন্ডোতে ঝড় তুলে চেলসির ‘নীল’ এনজো এ বার 'আকাশি'

স্পোর্টস ডেস্ক: সিটির আকাশি জার্সিতে মাঠে ঝড় তোলার আগেই ট্রান্সফার মার্কেটে ঝড় তুললেন এনজো ফার্নান্দেজ। এতদিন চেলসির হয়ে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডারকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে সই করাল ম্যানচেস্টার সিটি। গত বছর এই একই মূল্যে নিউক্যাসেল ইউনাইটেড থেকে আলেকজান্ডার ইসাককে দলে শামিল করেছিল লিভারপুল। 

ফলে এনজোর হাত ধরে আবারও ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি-র তালিকায় দৃষ্টান্ত স্থাপন করল ব্রিটিশ ফুটবল। সিটিতে ৫ বছরের চুক্তিতে সই করেছেন মেসির সঙ্গে খেলা ২৫ বছর বয়সি তারকা। তাঁর আগমনে আরও শক্তিশালী হল পেপ গুয়ার্দিওলার দলের মাঝমাঠ।

এনজোর দলবদলের গল্প অবশ্য বেশ কয়েক মাস ধরেই চলছিল। চেলসি ছাড়ার ইচ্ছা তিনি প্রথম জানিয়েছিলেন ৩ মাসেরও বেশি আগে। এর পর তাঁর জন্য প্রস্তাব চেয়ে সময়সীমাও বেঁধে দিয়েছিল লন্ডনের ক্লাবটি। শেষ পর্যন্ত ম্যান সিটির ১২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে সম্মতি দেয় চেলসি। 

মজার বিষয়, সাড়ে ৩ বছর আগে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডে এনজোকে কিনেছিল চেলসি। তাঁকে বিক্রি করে তাই প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড লাভ করল তারা। নতুন ক্লাবে এনজো আবার কাজ করার সুযোগ পাচ্ছেন তাঁর প্রাক্তন চেলসি কোচ এনজো মারেস্কার সঙ্গে।

যদিও দলবদলের বাজারে চেলসির জন্য রাতটা স্বস্তির ছিল না মোটেই। এনজোর বিকল্প হিসাবে মোনাকোর লামিনে কামারাকে প্রায় ৪৭ মিলিয়ন পাউন্ড দামে নেওয়ার চুক্তি করেছিল তারা। ৬ বছরের চুক্তির প্রস্তুতিও হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু মেডিক্যাল। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে সেই চুক্তি থেকে সরে দাঁড়ায় মোনাকো। 

চেলসির দাবি, দুই ক্লাবের মধ্যে লিখিত সমঝোতাও হয়ে গিয়েছিল। এই অবস্থায় মোনাকোর এই সিদ্ধান্তকে অত্যন্ত অস্বাভাবিক এবং ‘অপেশাদার’ বলে মনে করছে চেলসি। ফলে এনজোকে বিক্রি করার পর তাঁর জায়গায় সরাসরি কাউকে আনার পরিকল্পনাও ভেস্তে গিয়েছে।

নতুন ক্লাবে পা রেখে এনজো নিজে অবশ্য রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, "সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। আর এমন দলের অংশ হতে চায় প্রত্যেক ফুটবলারই।" ইতিহাদ শিবিরে এসে ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য। নতুন সতীর্থদের কাছ থেকে শিখে আরও উন্নতি করতে চান বলেও জানিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা। 

অন্য দিকে চেলসিকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তায় এনজো বলেন, স্ট্যামফোর্ড ব্রিজ এবং কোভহ্যাম তাঁর ও তাঁর পরিবারের কাছে ঘরের মতো হয়ে গিয়েছিল। চেলসি তাঁর হৃদয়ে চিরকাল জায়গা করে থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে ফুটবলে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আর সেই সিদ্ধান্তেই তাঁর ঠিকানা এ বার ম্যানচেস্টার।

19 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.