JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:৩১ এএম
Breaking
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

ইমামের চোট নিয়ে বিতর্ক, ভারত থেকেই জবাবটা পেয়ে গেলেন পাকিস্তানের ব্যাটার

ইমামের চোট নিয়ে বিতর্ক, ভারত থেকেই জবাবটা পেয়ে গেলেন পাকিস্তানের ব্যাটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজে সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি ছবি দেখা গেল বিশ্বের দুই প্রান্তে। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে পাক ব্যাটার ইমাম-উল-হকের চোট নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়ই কেরল ক্রিকেট লিগের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠে নেমে শেষ বলে ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন জনৈক ক্রিকেটার। যাঁর নাম, এ কে অর্জুন। ফলে চোটের দুই ভিন্ন ছবিই এখন ভাইরাল নেট পাড়ায়। তবে ইমামের বিরুদ্ধে চোটের নাটক করার অভিযোগ উঠলেও, অর্জুনের লড়াই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই কাফে চোট পেয়েছিলেন ইমাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল তাঁকে পরীক্ষা করার পর জানিয়ে দেয়, ওই ম্যাচে আর ব্যাট করতে পারবেন না তিনি। কিন্তু ম্যাচের চতুর্থ দিনে মাঠে তাঁকে দেখা যায় শর্টস পরে। বাঁ পায়ে মোটা টেপ জড়ানো। টেলিভিশন ক্যামেরার সামনে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে থ্রোডাউন অনুশীলন করতেও দেখা যায়। সেই দৃশ্য নিয়েই প্রশ্ন তোলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর বক্তব্য, এমন অনুশীলন ইনডোরেও করা যেত। মাঠে এসে ক্যামেরার সামনে এ ভাবে খুঁড়িয়ে হাঁটার প্রয়োজন ছিল না।

এর পরেই ইমামের চোট নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। বিশেষ করে, বিমান বন্দরের একটি ছবিতে তাঁকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যাওয়ার পর অভিযোগ আরও জোরালো হয়। যদিও পাকিস্তানের মেডিক্যাল টিম তাঁর চোটের কথা আগেই জানিয়েছিল। সেই বিতর্কের মাঝেই কেরল ক্রিকেট লিগে সম্পূর্ণ অন্য এক দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। ক্যালিকট গ্লোবস্টার্সের বিরুদ্ধে থ্রিসুর টাইটান্সের জিততে শেষ বলে দরকার ছিল ৪ রান। শ্যারন এসএস আউট হওয়ার পর ব্যাট হাতে নামতে হয় এ কে অর্জুনকে।

কিন্তু অর্জুন তখন গুরুতর চোটে কাবু। ঠিক মতো হাঁটতেই পারছিলেন না। ব্যাটকে কার্যত লাঠি বানিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রিজে পৌঁছন তিনি। হাতে মাত্র একটি বল, জয়ের জন্য প্রয়োজন ৪ রান। কিন্তু কঠিন পরিস্থিতিকে একেবারেই পাত্তা না দিয়ে শেষ বলটিতে ছক্কা হাঁকিয়ে দলের হয়ে জয় ছিনিয়ে আনেন ভারতীয় ব্যাটার। এর পর মাঠে তাঁর সেই অদম্য লড়াইয়ের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসতে শুরু করেন। ইমামকে ঘিরে বিতর্কের আবহে তাঁর এই সাহসী ইনিংস যেন ক্রিকেটের অন্য এক বার্তাই দিল। চোট কখনও কখনও বাধা হতে পারে। কিন্তু জয়ের তাগিদ থাকলে লড়াই কখনওই থামতে পারে না।

 

 

44 Views 0 Likes 0 Comments

Related News

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের
ময়দান

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে নিয়েও
ময়দান

ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে ন...

স্পোর্টস ডেস্ক: দু’জনের সম্পর্ক যে ক্রিকেটের বাইরেও বেশ গভীর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক। অন্যজন তাঁরই উত্তরসূরি হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার সেই মহেন্দ্র সিং ধোনি ও ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৪৫ এএম · 2 মিনিট
ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার
ময়দান

ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পরিচয়টাই যেন তাঁর কাছে সবচেয়ে বড়। সেই পরিচয় নিয়েই এবার বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন অনয়া বাঙ্গারের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেল...

০৩ সেপ্টে ২০২৬, ১০:২৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.