JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

ফের বিস্ফোরক শেখ হাসিনা, বাংলাদেশে ফেরা নিয়ে বড় বার্তা আওয়ামী লিগ নেত্রীর

ফের বিস্ফোরক শেখ হাসিনা, বাংলাদেশে ফেরা নিয়ে বড় বার্তা আওয়ামী লিগ নেত্রীর

নিউজ ডেস্ক: ‘প্রত্যর্পণ’ একেবারেই নয়। বরং নিজের ইচ্ছেতেই ঘরে ফেরার বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "সারা জীবন কি বিদেশে থাকতে পারি? নিজের দেশ, নিজের মানুষের কাছে তো আমাকে ফিরতেই হবে।" গত ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে তাঁর সরকারের পতনের পর থেকেই ভারতে কার্যত স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন ৭৮ বছরের আওয়ামী লিগ নেত্রী। সেই পরিপ্রেক্ষিতেই তাঁর দাবি, এই ফেরার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কিংবা ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির কোনও সম্পর্ক নেই। 

এ দিকে হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর সাম্প্রতিক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে। গত ৫ অগাস্ট নয়াদিল্লি থেকে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন হাসিনা। সেই সময় তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছিল। হাসিনার ওই কর্মকাণ্ডে সেই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছিল ঢাকা। এমনকি তাঁর প্রত্যর্পণকেও ভারত সফরের অন্যতম শর্ত হিসেবে সামনে আনা হয়েছিল। হাসিনার অবশ্য পাল্টা বক্তব্য, "আমি নিজের দেশে ফিরতে চাইছি। এতে আপত্তির কারণ বুঝতে পারছি না।" তাঁর দাবি, সত্যি কথা বলার কারণে ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয় না। বরং গণতন্ত্রের অবক্ষয়, উগ্রপন্থার উত্থান, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক প্রতিহিংসাই সম্পর্কে আঘাত হানে।

একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের চিনের কাছ থেকে প্রায় ২.৩ বিলিয়ন ডলারে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা। তাঁর প্রশ্ন, এত কঠিন পরিস্থিতিতে কেন এই বিলাসিতা?" মূলতঃ বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্কটের মধ্যে এত বিপুল অর্থ খরচ করে যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যে ওঠাই স্বাভাবিক সেটাই বোঝাতে চেয়েছেন হাসিনা। পাশাপাশি নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেই আশঙ্কার কথাও ফের তুলে ধরেন যে, বাংলাদেশ "আরেকটি পাকিস্তান" হওয়ার পথে এগোচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশকে ব্যবহার করে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) সন্ত্রাসী ঘাঁটি তৈরির চেষ্টা করতে পারে। স্থানীয় তদন্তেও একই ধরনের বিপদের ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, তারেক রহমানকে ইতিমধ্যেই দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। যদিও সেই আমন্ত্রণে ঢাকা আনুষ্ঠানিকভাবে এখনও সাড়া দেয়নি। ফলে হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘোষণা এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে দু’দেশের টানাপোড়েন আগামী দিনে ভারত-বাংলাদেশ কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত কোনও রাজনৈতিক দরকষাকষির অংশ নয়। নিজের দেশ ও মানুষের কাছে ফেরার ইচ্ছাই তাঁর কাছে সবচেয়ে বড়, এমনটাই বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

 

 

15 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’
বিদেশ

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির ম...

হাবিবুর রহমান, ঢাকা : জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্ককে উপজীব্য করে রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশান–বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপূজার থিম হলো- ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। জলজ জীববৈ...

১৮ অক্টো ২০২৬, ১০:৫৭ পিএম · 3 মিনিট
FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
বিদেশ

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক...

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

১৮ অক্টো ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.