JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

মহাকাশে ঘর বাঁধার স্বপ্নে ‘ভীম’-এর ভাবনা, সকলকে চমকে দিলেন ক্যাপ্টেন শুভাংশু

মহাকাশে ঘর বাঁধার স্বপ্নে ‘ভীম’-এর ভাবনা, সকলকে চমকে দিলেন ক্যাপ্টেন শুভাংশু

নিউজ ডেস্ক: আমাদের কল্পনার থেকেও বৃহৎ এই ব্রহ্মাণ্ডে পৃথিবী নেহাতই ধূলিকণার মতো ক্ষুদ্র একটি গ্রহ। যেখানে বাস মানুষের। কিন্তু আমরা কি এই পৃথিবীর বাইরেও বসতি গড়তে পারি না? কোথায় গড়া যাবে সেই বসতি, আর কীভাবে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নগুলিই মাথায় এসেছে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। তাই ভবিষ্যতের মহাকাশচারীদের বসবাসের জন্য সম্ভাব্য আবাসনের একটি ধারণা প্রকাশ করলেন তিনি। যার নাম দিয়েছেন, ‘ভারতীয় হ্যাবিটেবল এক্সপ্যান্ডেবল এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাট’ (Bharatiya Habitable Expandable Extraterrestrial Habitat) বা ছোট করে 'ভীম' (BHEEM)। অর্থাৎ, পৃথিবীর বাইরে মানুষের বসবাসের উপযোগী সম্প্রসারণযোগ্য আবাসন। 

মহাকাশ গবেষণায় ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা যে শুধুমাত্র মহাকাশযান কিংবা কক্ষপথেই সীমাবদ্ধ থাকছে না, শুভাংশুর এই ভাবনায় কার্যত তারই ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, রাশিয়া থেকে প্রশিক্ষণ শেষ করে দেশে ফেরার পর শুরু হয়েছিল ভারতীয় পর্বের মহাকাশচারী প্রশিক্ষণ। সেখানে ভারতের উৎক্ষেপণযান এবং অরবিটাল মডিউলের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ছিল কঠোর শারীরিক প্রস্তুতি ও মহাকাশযাত্রার অনুশীলন। তবে সেই প্রশিক্ষণের ফাঁকে মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগও দেওয়া হয়েছিল মহাকাশচারীদের। সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে ভাবতে শুরু করেন শুভাংশু।

শুভাংশুর কথায়, প্রশিক্ষণের সময় তিনি শুধু যে মহাকাশযানে চড়ে উড়বেন, তার মধ্যেই ভাবনাকে আটকে রাখতে চাননি। বরং প্রশ্ন তুলেছিলেন, "মহাকাশযান থেকে নেমে মানুষ থাকবে কোথায়?" সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘ভীম’-এর ধারণা। ভবিষ্যতে চাঁদ, মঙ্গলগ্রহ কিংবা অন্য কোনও বহির্জাগতিক পৃষ্ঠে দীর্ঘ সময় মানুষের বসবাসের প্রয়োজন হলে এমন আবাসন কী ভাবে তৈরি করা যেতে পারে, তারই প্রাথমিক রূপরেখা এই প্রকল্পে রয়েছে। সম্প্রসারণযোগ্য আবাসনের ধারণা মহাকাশে তুলনামূলক কম জায়গায় সরঞ্জাম পাঠিয়ে পরে তা বড় করে ব্যবহারের সম্ভাবনাও তৈরি করতে পারে।

ভারতের মানব মহাকাশযাত্রার কর্মসূচি যত এগোচ্ছে, ততই সামনে আসছে তার পরবর্তী ধাপের প্রশ্ন। শুধু মহাকাশে পৌঁছনো নয়, সেখানে দীর্ঘ সময় থাকা এবং ভবিষ্যতে বসতি গড়ার প্রস্তুতিও তারই অংশ। শুভাংশুর ‘ভীম’ সেই বৃহত্তর স্বপ্নেরই একটি গবেষণামূলক ভাবনা। আজ যে পরিকল্পনা কাগজে-কলমে বা গবেষণার স্তরে, আগামী দিনে সেটিই হয়তো পৃথিবীর বাইরে ভারতীয় মহাকাশ অভিযানের স্থায়ী পরিকাঠামোর ভিত্তি হয়ে উঠতে পারে।

 

 

17 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
দেশ

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা কর...

১৮ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.