JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৭ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলাল বিষাদে!মার্কিন হামলায় ইরানে ঝরল ৫ প্রাণ, আহত ৫০

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলাল বিষাদে!মার্কিন হামলায় ইরানে ঝরল ৫ প্রাণ, আহত ৫০

নিউজ ডেস্ক: বিয়ের আনন্দে মাতোয়ারা তখন গোটা পরিবার। হঠাতই হামলা আকাশ থেকে! মধ্যপ্রাচ্যের যুদ্ধাবহে ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় মৃত্যু হল অন্তত ৫ জনের। নিহতদের মধ্যে রয়েছে ৪ বছরের এক শিশুও। এ ছাড়া আহত অন্ততঃ ৫০ জন। ইরানের সরকারি আধিকারিক এবং একাধিক সংবাদমাধ্যমের দাবি, হরমুজ প্রণালীর কাছে উপকূলীয় এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানে অতর্কিত হামলার ঘটনাটি ঘটে। আচমকা হামলায় উৎসবের পরিবেশ মুহূর্তে পরিণত হয় শোকের আবহে।

তেহরানের দাবি, হামলায় আহত হয়েছেন বহু মানুষ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘‘এই নিষ্ঠুরতাকে তার আগের ধারাবাহিক নৃশংস ঘটনাগুলির থেকে আলাদা করে দেখা যায় না।’’ তাঁর বক্তব্যে মিনাবের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনাটিও উঠে এসেছে। ইরানের দাবি, চলমান যুদ্ধের প্রথম দিনেই মেয়েদের ওই স্কুলে বিস্ফোরণে ১৬০ জনের মৃত্যু হয়েছিল।

ঘটনার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা-ইরান সংঘাতের পরিস্থিতি। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালিয়েছে মার্কিন বাহিনী। ১ সেপ্টেম্বরের ওই অভিযানের সঙ্গে সম্পর্কিত একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। যেখানে একটি সামরিক বিমানকে উড়ানের প্রস্তুতি নিতে দেখা যায়। তবে বিয়ের অনুষ্ঠানে এই হামলার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কোনও ব্যাখ্যা এখনও সামনে আসেনি। ফলে ঠিক কী পরিস্থিতিতে ওই বিয়ের আসর হামলার মুখে পড়ল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের সামরিক সংঘাতের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ। বিয়ের অনুষ্ঠানের মতো একটি সামাজিক তথা বেসামরিক জমায়েতে হামলায় শিশু-সহ প্রাণহানির ঘটনায় সেই উদ্বেগ আরও বাড়ল। ইরান ইতিমধ্যেই ঘটনাটিকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা করেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহলও। তবে হামলার প্রকৃত কারণ, লক্ষ্য এবং মার্কিন অভিযানের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের যোগসূত্র কী? এই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত ও পাল্টা বিবৃতির মধ্যেই নতুন করে বাড়ছে উত্তেজনা।

 

 

44 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’
বিদেশ

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির ম...

হাবিবুর রহমান, ঢাকা : জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্ককে উপজীব্য করে রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশান–বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপূজার থিম হলো- ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। জলজ জীববৈ...

১৮ অক্টো ২০২৬, ১০:৫৭ পিএম · 3 মিনিট
FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
বিদেশ

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক...

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

১৮ অক্টো ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.